ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুরে ই’য়াবা’সহ যুবক গ্রে’ফতা’র

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 143

চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতের নাম মো. মাইনুল ইসলাম (২৮)। তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

যৌথ বাহিনীর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় রোববার ২৯ সেপ্টেম্বর রাত ৯টা ৫৫ মিনিটে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সদর উপজেলার আদর্শ মুসলিমপাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মাইনুলকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চলছিল। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুরে ই’য়াবা’সহ যুবক গ্রে’ফতা’র

আপডেট : ১০:৪১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫