ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সেনাবাহিনীর নেতৃত্বে নিরাপত্তা বৈঠক

বাংলার অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে চাঁদপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় কড়া নজরদারি ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সোমবার ২৯ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সদর আর্মি ক্যাম্পে এক নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কমান্ডার ৪৪ পদাতিক ব্রিগেড। এতে চাঁদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমন্বয় সভায় দুর্গাপূজাকে ঘিরে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা ঝুঁকি ও হুমকি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা, টহল জোরদার করা এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বিষয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, পূজা মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীসহ সব আইন প্রয়োগকারী সংস্থা যৌথভাবে কাজ করবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নজরদারি, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা কার্যক্রম আরও বাড়ানো হবে।

সভায় সবাই একমত হন যে, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ফলে এবারও চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সেনাবাহিনীর নেতৃত্বে নিরাপত্তা বৈঠক

আপডেট : ১০:৫০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫