ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ বিমান বাহিনীর ১২৯তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 76

বাংলাদেশ বিমান বাহিনীর ১২৯তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মোঃ শরীফ উদ্দীন সরকার, ওএসপি, জিইউপি, বিপিপি, এনডিসি, পিএসসি। তিনি প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র ও ট্রফি তুলে দেন।

কোর্সে সেরা নৈপুণ্য প্রদর্শনের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার সৈয়দ নাজমুল হোসেন, জিডি (পি) “বিমান বাহিনী প্রধানের ট্রফি” অর্জন করেন।

প্রধান অতিথি সমাপনী বক্তব্যে উত্তীর্ণ সকল কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর বিভিন্ন কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর মোট ৪০ জন কর্মকর্তা এবং তানজানিয়া পিপলস ডিফেন্স ফোর্সের একজন কর্মকর্তা অংশ নেন। আধুনিক সামরিক নেতৃত্ব ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কোর্সটি বিশেষভাবে সাজানো হয়।

সমাপনী অনুষ্ঠানে বিমান সদর, ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বাংলাদেশ বিমান বাহিনীর ১২৯তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

আপডেট : ১০:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫