ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের এক যুবক ঢাকায় নির্মাণাধীন ভবনের ছাঁদ থেকে পড়ে মর্মান্তিক মৃ”ত্যু

রাজধানী ঢাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জের এক যুবক। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিহত যুবকের নাম শাখাওয়াত হোসেন (২৬)। তিনি হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের সুবিদপুর মীরবাড়ির মৃত জসিম মীরের ছেলে। সংসারের হাল ধরতে জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় সেনেটারী মিস্ত্রি  কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওইদিনও তিনি ভবনের উপরের তলায় কাজ করছিলেন। হঠাৎ ভবনের ছাঁদ থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাখাওয়াতের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। পরিবার-পরিজন ছাড়াও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হঠাৎ এ অকাল মৃত্যুতে এলাকাবাসীর হৃদয়ে গভীর বেদনার সঞ্চার হয়েছে।

তার অকালে চলে যাওয়া পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়াল। এ দুর্ঘটনা যেন পুরো গ্রামবাসীকেও হতবাক করে দিয়েছে।

পুলিশের তদন্ত চলছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামের বাড়িতে আনা হবে বলে খবর পাওয়া গেছে

RK / SAIF
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের এক যুবক ঢাকায় নির্মাণাধীন ভবনের ছাঁদ থেকে পড়ে মর্মান্তিক মৃ”ত্যু

আপডেট : ০৬:২৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫