ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণপুর পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণপুর পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকাল ৮ টায় নারায়ণপুর পৌরসভার কালিকাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণপুর পৌরসভার আমির মাও. সালাউদ্দিন এর সভাপ্রধানে এবং মো. নাজমুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মবিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর-২ নির্বাচনী এলাকার একটি প্রত্যন্ত অঞ্চল কালিকাপুর। এ এলকার তরুণ প্রজন্মের আয়োজনে এমন একটি মেডিকেল ক্যাম্প গণমানুষের মনে আশার আলো জ্বালিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য মানুষের সেবা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে মহান রবের সন্তুষ্টি হাসিল করা। আজকের এ মেডিকেল ক্যাম্প মহান রবের সন্তুষ্টি অর্জনের জন্য করা। তিনি আরও বলেন, আমি আপনাদের সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমে চাঁদপুর-২ আসনকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মোল্লা মো. জুয়েল, মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মেহেদি হাসান নাজির, নারায়ণপুর ইউনিয়নের সাবেক সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হাসান আজাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান সমন্বয়ক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর অফিস সম্পাদক মো. আরিফ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সকাল ৮টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত
১৭টি বুথের মাধ্যমে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার
বাত ব্যথা, মেডিসিন, গাইনি, শিশু, অর্থোপেডিক্স, হৃদরোগ, চর্ম ও যৌন, ডায়াবেটিস ও মেডিসিন, বক্ষব্যধির উপর প্রায় ২ হাজার রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এছাড়া রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং ফ্রি মেডিসিন দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এ মহতি কাজে দেশ-বিদেশের যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করতে কালিকাপুর অঞ্চলের ৭৫ জন স্বেচ্ছাসেবী ৯ টি বিভাগে সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা করেছেন।
এ সময় স্বেচ্ছাসেবীদের মধ্যে বশির আহমেদ, রাসেল মাহমুদ, মিনহাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণপুর পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

আপডেট : ০৭:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫