ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে জামায়াত ১৬০ আসন পাবে: শিবির সেক্রেটারি সাদ্দাম

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 117

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার আল ফারুক সোসাইটি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সদস্য পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতারা সামনে জাতীয় নির্বাচনে অন্তত ১৬০ আসন পাওয়ার আশা প্রকাশ করেছেন। তাদের মতে, পূর্বের তুলনায় এবার সংগঠনের জন্য অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে।

আয়োজনে নেতারা তরুণ প্রজন্মকে যৌবনের সময়কে কাজে লাগিয়ে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রাক্তন দায়িত্বশীলদের প্রতি জামায়াত নেতৃত্বের প্রতি আস্থা রেখে সাংগঠনিক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে আয়োজিত এ পুনর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান ও সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

১৯৭৭ থেকে ২০২৫ পর্যন্ত দীর্ঘ সময়ের যাত্রাপথকে স্মরণীয় করে রাখতে এবং প্রাক্তন ও বর্তমান সদস্যদের একত্রিত করতে এই পুনর্মিলনী আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “সম্প্রীতির টানে শিকড়ের পানে”।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জাতীয় নির্বাচনে জামায়াত ১৬০ আসন পাবে: শিবির সেক্রেটারি সাদ্দাম

আপডেট : ০৭:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫