চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সক্রিয় কর্মী আজ দুপুর সাড়ে ১২টায় ফেসবুক পোস্টের মাধ্যমে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলে যোগদানের বিষয়টিও জানান।
ফারাবি আল মামুন তার ফেসবুক আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন “আমি স্বেচ্ছায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে পদত্যাগ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করছি। ছাত্রদলকে আমার পূর্ণ সমর্থন ও সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবো বলে অঙ্গীকার করছি।”
তিনি আরও উল্লেখ করেন, পূর্বে তিনি হাজীগঞ্জ দক্ষিণ সাথী শাখার আওতাধীন একজন সক্রিয় সাথী ও শিবিরের ৪ নং ওয়ার্ড সভাপতি ছিলেন।
স্থানীয় রাজনীতিতে ফেসবুক পোস্টের মাধ্যমে এ ধরনের ঘোষণা বেশ আলোচনার জন্ম দিয়েছে।




















