ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর: সোনাতলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

“স্থায়ী শান্তির জন্য শেখা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। রোববার ৫ই অক্টোবর  সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি একেএম আহসানুল মোমেনীন সোহেল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাধারণ সম্পাদক আব্দুল হাই।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহানারাবাদ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক রুহুল আমিন রঞ্জু।
বক্তব্য রাখেন—সোনাতলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ শাহ জালাল, বয়রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাজুল ইসলাম, সোনাতলা মহিলা কলেজের প্রভাষক মোতালেব ফরিদ, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, এবং বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা। তাদের নিরলস পরিশ্রম ও নিবেদিত মনোভাবের মাধ্যমেই গড়ে ওঠে একটি শিক্ষিত ও সচেতন জাতি। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় শিক্ষার ভূমিকা অনস্বীকার্য, আর সেই শিক্ষা বিস্তারে শিক্ষকদের অবদান সর্বাধিক।
শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। তাদের মর্যাদা ও প্রণোদনা বৃদ্ধি না হলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। বিশ্ব শিক্ষক দিবস শিক্ষক সমাজের অবদানকে স্মরণ ও সম্মান জানানোর দিন।
অনুষ্ঠানটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে শিক্ষক সমাজের ঐক্য, শিক্ষার মানোন্নয়ন ও শান্তিনির্ভর সমাজ গঠনের প্রত্যয়ে দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর: সোনাতলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

আপডেট : ০৫:৫৯:২০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫