ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে গা”জা”সহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 76

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার ০৬ অক্টোবর সকাল ৭টা ৫৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানের অংশ হিসেবে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ টিম অভিযান চালায়। এ সময় শাহরাস্তি উপজেলার যাদবপুর এলাকা থেকে মোঃ মোশাররফ হোসেন (৪১) ও মিলন মিয়া (৪০) নামে দুইজনকে আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মাদকসহ শাহরাস্তি থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে গা”জা”সহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৬:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫