ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মা ইলিশ সংরক্ষণ অভিযানে মতলব উত্তরে ইলিশ ও কারেন্টজাল জব্দ

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৬:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 143

চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে অভিযানে ইলিশ ও কারেন্টজাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশ। গত দুই দিনে পৃথক অভিযানে ২০ কেজি ইলিশ এবং ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।
রবিবার ও সোমবার (৫ ও ৬ অক্টোবর) ভোরে উপজেলার মোহনপুর লঞ্চ ঘাট এলাকায় এসব অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। জব্দকৃত ইলিশ সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় এবং জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন ও এএসআই মো. কামরুজ্জামান।
মোহনপুর নৌ পুলিশ ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আমরা দিন-রাত অভিযান চালাচ্ছি। নদীতে কেউ যেন নিষিদ্ধ সময়ে মাছ ধরতে না পারে, সে জন্য টহল জোরদার করা হয়েছে। অভিযানে জব্দকৃত কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস এবং ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নদীতে অভিযান অব্যাহত থাকবে, কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ চলবে। এ সময় সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মা ইলিশ সংরক্ষণ অভিযানে মতলব উত্তরে ইলিশ ও কারেন্টজাল জব্দ

আপডেট : ০৬:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫