ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাফেজ তানভীরের মানবিক উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প বড়কুল পূর্ব ইউনিয়নের হতদরিদ্র মানুষের মুখে ফুটেছে স্বস্তির হাসি

“চিকিৎসা শুধুমাত্র সেবা নয়, এটি নাগরিক ও মানবিক অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের মোহনপুর সিদ্দিক বেপারী বাড়িতে অনুষ্ঠিত হয়েছে ১১তম একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
রবিবার (৫ অক্টোবর) আয়োজিত এই ক্যাম্পে এলাকার সাধারণ ও হতদরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়, যেখানে প্রাথমিক রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণ ও স্বাস্থ্য পরামর্শের ব্যবস্থা ছিল।
এই উদ্যোগটি আয়োজন করেন মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফেজ তানভীর হোসাইন। তার নেতৃত্বে পরিচালিত ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেন।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ দরিদ্র ও অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। তারা হাফেজ তানভীর ও আয়োজক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এমন উদ্যোগ নিয়মিত হলে আমাদের অনেক উপকার হবে।”
হাফেজ তানভীর বলেন, “আমাদের লক্ষ্য হলো স্বাস্থ্যসেবা সকলের নাগালে পৌঁছে দেওয়া। অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ, আমরা এই মানবিক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাব।”
মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অবিরাম কাজ করে যাচ্ছেন হাফেজ তানভীর। তার এই ধারাবাহিক মানবিক উদ্যোগ হাজীগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাফেজ তানভীরের মানবিক উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প বড়কুল পূর্ব ইউনিয়নের হতদরিদ্র মানুষের মুখে ফুটেছে স্বস্তির হাসি

আপডেট : ১০:৪৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫