ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে নীরব প্রার্থনায় বিএনপি নেত্রী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 221

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার (৮ অক্টোবর) রাতে গুলশানের বাসভবন থেকে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে যান। সেখানে গিয়ে কিছুক্ষণ নীরবে অবস্থান করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দীর্ঘদিন পর খালেদা জিয়া ব্যক্তিগতভাবে এই কর্মসূচিতে অংশ নিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ সময় তার সঙ্গে ছিলেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামীর কবর জিয়ারত করেছিলেন। প্রায় সাত বছর পর আবারও তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন।

এ সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার এই সফর শুধু রাজনৈতিক প্রেরণাই নয়, তাদের কাছে ব্যক্তিগত আবেগেরও বহিঃপ্রকাশ। তারা মনে করেন, এটি দলের জন্য নতুন উদ্দীপনা যোগাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে নীরব প্রার্থনায় বিএনপি নেত্রী

আপডেট : ১১:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫