ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযান, তিন রেস্তোরাঁকে ৮০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় জনস্বাস্থ্য রক্ষায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ চেকপোস্ট ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার ৯ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান চলে।

অভিযানে হাজীগঞ্জ বাজার এলাকার প্রিন্স হোটেল এন্ড কমিউনিটি সেন্টার, শেরাটন হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং মা মনি সুইটস এন্ড কনফেকশনারী নামের প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। রান্নাঘরের অপরিষ্কার অবস্থা ও নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়টি শনাক্ত হওয়ার পর তিন প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানের মাধ্যমে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে চলার বিষয়েও সতর্ক করা হয়। সেনাবাহিনী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযান, তিন রেস্তোরাঁকে ৮০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৪:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫