উৎসবমুখর পরিবেশে চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান। সকাল থেকেই স্টেডিয়ামজুড়ে ছিল শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এবং জনাব নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা শিক্ষা অফিসার জনাব মো. রুহুল্লাহ।
প্রতিযোগিতায় চাঁদপুর জেলার আটটি উপজেলা থেকে শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছে। অ্যাথলেটিকস, ফুটবল, ভলিবলসহ নানা ইভেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন “সুস্থ সমাজ ও জাতি গঠনে ক্রীড়ার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, আত্মনিয়োজিত ও দেশপ্রেমিক নাগরিকে পরিণত করে।”
তিনি আরও শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা এবং ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা কয়েকদিনব্যাপী চলবে, যেখানে বিভিন্ন ডিসিপ্লিনে সেরাদের মধ্যে হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা




















