ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের এন্নাতলীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল (পূর্ব) ইউনিয়নের ২নং ওয়ার্ড এন্নাতলী গ্রামে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রাণবন্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে এন্নাতলী উত্তরপাড়া এবতেদীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ সভায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মীসভায় ২নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা একত্রিত হয়ে আসন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক নূরু ফরাজী।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গফুর পাটোয়ারী, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়াজী, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান পাটোয়ারী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান মিয়াজী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল জব্বার, সিনিয়র সহসভাপতি আবু ইউছুফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল বেপারী, এবং সাংগঠনিক সম্পাদক শাহআলম ভুট্টু প্রমুখ।

বক্তারা বলেন, “দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যই হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র শক্তি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হককে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।”

তারা আরও বলেন, “আমরা আলহাজ্ব হাসান মিয়াজীর নেতৃত্বে মাঠে কাজ করবো। ধানের শীষ প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করবো। ইঞ্জিনিয়ার মমিনুল হক শুধু একজন রাজনীতিবিদ নন—তিনি আমাদের এলাকার গর্ব, বড়কুল (পূর্ব) ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের সন্তান। বিগত ১৭ বছর তিনি হাজীগঞ্জ-শাহরাস্তির নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে সাহস যুগিয়েছেন। আজ তার নেতৃত্বেই সংগঠন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।”

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির মিয়াজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল-আমিন দিনু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে ইউনিয়ন বিএনপির পরবর্তী সাংগঠনিক কার্যক্রম, সদস্য নবায়ন ও ভোটকেন্দ্রভিত্তিক কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে যুবদল ও ছাত্রদলকে আরও সক্রিয় করার আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর যুবদল নেতা মহসিন পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হুমায়ুন কবির, ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সুমন, এমরান ফরাজী, নয়ন পাটোয়ারী, ওয়াসিম, আরিফ পণ্ডিত, সজীবসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

সভা শেষে দলীয় নেতাকর্মীরা বলেন, “এই কর্মীসভা শুধু একটি আয়োজন নয়—এটি ছিল ঐক্য, শৃঙ্খলা ও নতুন উদ্যমে পুনর্জাগরণের সূচনা। আমরা মাঠে থাকবো, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনবো।”

পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের মুখে “গণতন্ত্র মুক্ত করো, খালেদা জিয়াকে মুক্ত করো” — এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।
শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়, যেখানে দেশের শান্তি, গণতন্ত্র ও বিএনপির বিজয়ের জন্য দোয়া করা হয়।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের এন্নাতলীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট : ০৯:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫