ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়ালভাওর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আলী বেপারী সম্পাদক আতিক

  • মোঃ ফাহাদ 
  • আপডেট : ০৯:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • 100

ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন এর গোয়ালভাওর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা বাজারের মোট ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা সভাপতি সম্পাদকসহ মোট ১১ টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী ২১ জনের মধ্য থেকে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নেয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের উপস্থিতিতে প্রিজাইডিং অফিসার আব্দুল মান্নান ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
সভাপতি পদে বর্তমান সভাপতি আলী আহমেদ মিয়াজী কে পরাজিত করে ব্যবসায়ী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হন আলী হোসেন বেপারী।
সাধারণ সম্পাদক পদে আতিকুর রহমান সজীব তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান ও আব্দুর রহমান পাটোয়ারীকে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অন্যান্য পদের বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে অলিউল্লা বেপারী,যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির পাটোয়ারী, কোষাধাক্ষ আরিফ হোসেন খান, নির্বাহী সদস্য নজরুল ইসলাম, ফজলুল করিম মিজি,সুলতান আখন, নাছির শেখ ও সুমন খন্দকার।
RK / SAIF
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

গোয়ালভাওর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আলী বেপারী সম্পাদক আতিক

আপডেট : ০৯:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫