ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইমচরে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • 79

চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী একটি ভ্রাম্যমাণ চেকপোস্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

শনিবার ১২ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযানের সময় হাইমচর উপজেলার আলগী বাজার এলাকায় অবস্থিত কালু হোটেল, বিসমিল্লাহ সুইটস অ্যান্ড রেস্তোরা এবং ভাই ভাই ফার্মেসি পরিদর্শন করা হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, অস্বাস্থ্যকর ও অপরিষ্কার পরিবেশে খাবার উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

এ সময় তিন প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সেনাবাহিনী জানায়, জনস্বাস্থ্য, নিরাপত্তা ও আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাইমচরে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৬:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫