ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জ অনন্যা যুব নারী কল্যাণ সংঘের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন অনন্যা যুব নারী কল্যাণ সংঘের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে চিকিৎসা সেবা প্রদান করেন, চাঁদপুর মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগের প্রভাষক ডাঃ মো. কামরুল হাসান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ফিজিশিয়ান ডাঃ মো. ওমর ফারুক।

রবিবার (১২ অক্টোবর) উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ আরাধনা একাডেমিতে প্রবাসী ও সংগঠনের নেতৃবৃন্দদের সহযোগিতায় ফ্রি চিকিৎসা সেবা প্রধান করা হয়।

চাকিৎসাসেবা নিতে আসা কয়েকজনের মধ্যে রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসা মোহতামিম মাওলানা ইসমাইল হোসেন বলেন, অনেক সুন্দর আয়োজন, ভালো মানের ডাক্তারদের উপস্থিতিতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে অনন্যা সংগঠন, আমি আমার ছেলেকে নিয়ে এসেছি। সুন্দর চিকিৎসা সেবা দিয়েছে। এমন আয়োজন যদি অন্যরা করে তাহলে খুব ভালো হয়। বিশেষ করে সাধারণ মানুষদের জন্য অনেক উপকৃত হবে।

মরিয়ম বেমগ, সুলতান, রানু বেগম, এমরান হোসেনসহ অনেকেই বলেন, এই এলাকার গরিব অসহায় বৃদ্ধাদের ফ্রি চিকিৎসা সেবা গ্রহণের জন্য অনন্যা সংগঠন ভালো একটি উদ্যোগ নিয়েছে। আমরাও চিকিৎসা সেবা নিতে এসেছি। ভালো চিকিৎসা সেবা দিয়েছে। এমন ফ্রি মেডিকেল আয়োজনের কারনে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে।

স্বেচ্ছাসেবক টিটু হোসেন বলেন, অনন্যাকে ধন্যবাদ জানাই, এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণের জন্য। যা এই গ্রামের গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের ফ্রি চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা। এমন উদ্যোগ যদি সকল স্বেচ্ছাসেবী সংগঠন নেয় তাহলে দিনমজুরে, অসহায় রোগীদের জন্য অনেক উপকৃত হবে। ধন্যবাদ জানাই অনন্যা যুব নারী কল্যাণ সংঘের সকল স্বেচ্ছাসেবকদেরকে।

অনন্যা যুব নারী কল্যাণ সংঘের সভাপতি রাবেয়া আক্তার বলেন, আজকে আমরা পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ আরাধনা একাডেমিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। সকাল সাড়ে ৯টা থেকে রোগী দেখা শুরু হয়, এই পর্যন্ত ১৫০ জনের মত রোগী ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করে। প্রত্যেক বছরে আমরা এমন আয়োজন করে থাকি। আগামিতেও সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহতি থাকবে। আমাদের উদ্যোগটা মূলত তাদের জন্য, অসহায় গরীব যারা উপজেলাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা থেকে অনেকটা বঞ্চিত। পাশাপাশি অন্যরাও ফ্রি চিকিৎসা সেবা নিতে পারে।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জ অনন্যা যুব নারী কল্যাণ সংঘের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট : ০৭:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫