ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে পথকুকুরকে জলাতঙ্ক টিকা দিচ্ছে পৌরসভা ও প্রাণিসম্পদ দপ্তর

জনগণের নিরাপত্তা ও জনস্বাস্থ্যের স্বার্থে চাঁদপুর পৌরসভা ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে শুরু হয়েছে বেওয়ারিশ ও পথকুকুরকে জলাতঙ্ক প্রতিরোধে টিকা (Rabies Vaccine) প্রদান কার্যক্রম। গত শুক্রবার থেকে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু হয়।

সোমবার (১৩ অক্টোবর) জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিক বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় এই টিকাদান কর্মসূচি নিয়মিতভাবে চলবে। দুই ভাগে বিভক্ত এই কার্যক্রমের প্রথম সেশন চলে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, আর দ্বিতীয় সেশন পরিচালিত হয় রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত।

এ পর্যন্ত তিনদিনের কার্যক্রমে শহরের কালীবাড়ি মোড়, নতুন বাজার, বড় স্টেশন, রেলস্টেশন, লঞ্চঘাট, ইচলি ঘাট, পালের বাজার, মেডিকেল কলেজ, চিত্রলেখা মোড়, ইলিশ চত্বর, পুরান বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে শতাধিক কুকুরকে টিকা দেওয়া হয়েছে।

ডা. জ্যোতির্ময় ভৌমিক বলেন, “মানুষের উচিত কুকুরকে ভয় বা শত্রু হিসেবে না দেখা। বরং প্রতি বছর তাদের টিকা দেওয়ার অভ্যাস গড়ে তোলা দরকার। ভালোবাসা ও যত্ন পেলে কুকুর কখনোই ক্ষতি করে না।”

তিনি আরও জানান, কর্মসূচি বাস্তবায়নে চাঁদপুরের জেলা প্রশাসক ও পৌর প্রশাসক অত্যন্ত আন্তরিক ভূমিকা রাখছেন। টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা থেকে সাত সদস্যবিশিষ্ট অভিজ্ঞ ‘ডগ ক্যাচার’ দল আনা হয়েছে। পাশাপাশি জেলা প্রাণিসম্পদ দপ্তরের অভিজ্ঞ কর্মকর্তারা সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন।

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “শহরে পথকুকুরের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় নাগরিকদের নিরাপত্তা বিবেচনা করে টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রাণিসম্পদ দপ্তরসহ সংশ্লিষ্টরা চমৎকারভাবে দায়িত্ব পালন করছেন।”

তিনি আরও যোগ করেন, “আমাদের লক্ষ্য চাঁদপুরকে জলাতঙ্কমুক্ত ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা। জনসচেতনতা বাড়লে ভবিষ্যতে জলাতঙ্ক সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে আসবে।”

চাঁদপুর পৌরসভা ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের এই মানবিক উদ্যোগ কেবল প্রাণীর সুরক্ষাই নয়, বরং জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে পথকুকুরকে জলাতঙ্ক টিকা দিচ্ছে পৌরসভা ও প্রাণিসম্পদ দপ্তর

আপডেট : ০২:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫