ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে  ভূ’মিক’ম্প ও অ’গ্নিকা’ণ্ড বিষয়ক মহড়া

হাজীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) বিকালে দিবসটি পালিত হয়।

এ দিন র‌্যালিটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ই সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমানের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মো. সহিদুল ইসলাম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।

এসময় আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যানদের মধ্যে, মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, নুরুল আমিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল ও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, শিক্ষার্থী শামিম আহমেদ শিহাব প্রমুখ।

বক্তব্য শেষে লিডার মো. সহিদুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা বিভিন্ন দুর্যোগ বিষয়ক ডিসপ্লে প্রদর্শন এবং দুর্যোগ প্রতিরোধ ও মোকাবিলায় ধারণা প্রদান করেন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে  ভূ’মিক’ম্প ও অ’গ্নিকা’ণ্ড বিষয়ক মহড়া

আপডেট : ০৭:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫