ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিকাশ-নগদ-রকেটের মাধ্যমে ব্যাংকে টাকা পাঠানো যাবে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • 139

বাংলাদেশ ব্যাংক দেশে প্রথমবারের মতো ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে Interoperable লেনদেন ব্যবস্থা চালুর নির্দেশনা দিয়েছে। এ লক্ষ্যে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে পিএসডি সার্কুলার নং-১২ প্রকাশ করা হয়েছে।

দেশে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার ঘটানোর উদ্দেশ্যে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) অবকাঠামোর মাধ্যমে Interoperable লেনদেন কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় গ্রাহকরা সহজে ব্যাংক থেকে ব্যাংক, ব্যাংক থেকে এমএফএস বা এমএফএস থেকে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে পারবেন।

আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে Interoperable ব্যবস্থায় ব্যাংক, এমএফএস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা লাইভ লেনদেন শুরু করবে। এতে ডিজিটাল লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রেরকের কাছ থেকে নির্ধারিত হারে ফি আদায় করা যাবে। ব্যাংক লেনদেনে সর্বোচ্চ ০.১৫ শতাংশ, পেমেন্ট সার্ভিস প্রোভাইডারে ০.২০ শতাংশ এবং এমএফএস লেনদেনে সর্বোচ্চ ০.৮৫ শতাংশ ফি আদায়ের সুযোগ থাকবে। অর্থ পাঠানোর আগে গ্রাহককে প্রযোজ্য ফি সম্পর্কে জানাতে হবে এবং তা প্রেরকের হিসাব থেকে কর্তন করতে হবে। প্রাপকের কাছ থেকে কোনো ফি আদায় করা যাবে না।

লেনদেন সীমার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক বা এমএফএস প্রোভাইডারদের বর্তমান নির্ধারিত সীমা প্রযোজ্য থাকবে। এছাড়া, এনপিএসবি প্ল্যাটফর্মে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ পাঠানোর সময় আগের সার্কুলার অনুযায়ী ফি প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের ফলে দেশের ডিজিটাল আর্থিক খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। নগদবিহীন অর্থনীতি গড়ে তুলতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বিকাশ-নগদ-রকেটের মাধ্যমে ব্যাংকে টাকা পাঠানো যাবে

আপডেট : ১১:০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫