চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কিটনাশক বিক্রি ও
খাদ্যের দোকানে কিটনাশক সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার(১৪ অক্টোবর ) সকালে উপজেলার পালাখাল বাজারে কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু নাছির ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদের যৌথ অভিযান পরিচালনা করেছেন।
পালাখাল বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে খাদ্যের দোকানে মেয়াদোত্তীর্ণ কিটনাশক সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে ৪ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু নাছির বলেন, মঙ্গলবার সকালে কচুয়া উপজেলার পালাখাল বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়, অভিযানে খাদ্যের দোকানে মেয়াদোত্তীর্ণ কিটনাশক সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।




















