ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় পূর্ব শত্রুতার জেরে  ২ নারীকে  মা’রধ’র : টাকা লুটের অভিযোগ

বগুড়ার সোনাতলায় জোরগাছা ইউনিয়নের শিচারপাড়া (গুচ্ছ গ্রাম) এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক পরিবারকে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত  গ্রামের বাসিন্দা মোঃ শরিফুল ইসলাম (৪৫) অভিযোগ করেছেন, তার প্রতিবেশী মোঃ রশিদ, জিল্লু, আব্দুল মামিন, জুয়েল রানা, সজিব,  স্বপনা বেগম,জুলেখা বেগম ও সোহান হোসেনসহ কয়েকজন তার বাড়িতে এসে তার স্ত্রী ও খালাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করে।
এ সময় গালিগালাজ বন্ধ করতে বললে তারা ক্ষিপ্ত হয়ে শরিফুলের স্ত্রী ও খালাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তারা গুরুতর আহত হন। পরে বিবাদীরা ঘরে ঢুকে বাক্সের তালা ভেঙে নগদ এক লক্ষ টাকা নিয়ে যায় এবং বাড়িঘর ভাঙচুর করে।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে,  স্থানীয়দের সহায়তায় জোবেদা বেগম (৬৫)নামে একজনকে  সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। অপর জন কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এই ঘটনায় শরিফুল ইসলাম সোনাতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর  বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

rk / saif

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনাতলায় পূর্ব শত্রুতার জেরে  ২ নারীকে  মা’রধ’র : টাকা লুটের অভিযোগ

আপডেট : ০৭:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫