ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেহের ডিগ্রী কলেজে ছাত্রদলের আয়োজনে একাদশ বনাম দ্বাদশ শ্রেণীর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চাঁদপুরের শাহরাস্তির মেহের ডিগ্রী কলেজের মাঠে মঙ্গলবার সকালে ‘মিনি বিশ্বকাপ’ ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।  কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত একাদশ বনাম দ্বাদশ শ্রেণীর প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মাঠে উৎসবের রঙে ভরে ওঠে।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থীর দারুণ ভলিতে আসে একমাত্র গোলটি। সেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় ১-০ গোলে জয় পায় দ্বাদশ শ্রেণী।

ম্যাচে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইমাম হোসেন ফজলে রাব্বি।

খেলা উপভোগ করেন কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ সিকদার, ছাত্রনেতা শাহাদাত হোসেনসহ অসংখ্য শিক্ষার্থী ও অতিথি।

খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয় এবং অতিথিরা খেলোয়াড়দের উৎসাহ দেন। বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মেহের ডিগ্রী কলেজে ছাত্রদলের আয়োজনে একাদশ বনাম দ্বাদশ শ্রেণীর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট : ০৯:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫