ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির টামটা উত্তর–দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যানদের অনুপস্থিতি: জনসেবা কার্যত থমকে গেছে

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম ভূঁইয়া (মানিক) এবং টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় জনসেবা কার্যক্রমে চরম ব্যাঘাত ঘটছে। এতে সাধারণ জনগণ পড়েছেন ভোগান্তিতে।

জানা যায়, গত ২৪ জুন ২০২৫ তারিখে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ধারা ৭/৮/৯/১০/১২ অনুযায়ী শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় টামটা দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়াকে ৫নং আসামী এবং টামটা উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জিকে ৬নং আসামী করা হয়।
মামলা রুজু হওয়ার পর থেকেই দুই চেয়ারম্যান এলাকা থেকে সরে যান বলে জানা গেছে। ফলে ইউনিয়ন পরিষদের সরকারি ও জনস্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো কার্যত থমকে গেছে।

স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে ওয়ারিশন সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধন, বিভিন্ন ভাতা সংক্রান্ত আবেদন, সামাজিক সুরক্ষা প্রকল্পে অন্তর্ভুক্তি প্রভৃতি সেবা কার্যক্রমে বড় ধরনের বিলম্ব হচ্ছে।
জনগণের ভাষায়, “চেয়ারম্যানের স্বাক্ষর নিতে কাগজপত্র জমা দিতে হয়, পরে ২–৩ দিন পর স্টাফদের মাধ্যমে তা ফেরত পাওয়া যায়।”
অন্য এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “চেয়ারম্যানরা নিয়মিত না থাকায় সেবা নিতে এসে দিনের পর দিন অপেক্ষা করতে হয়। তাহলে আমরা যাব কোথায়?”

একজন প্রবীণ শিক্ষক বলেন, “অফিস বন্ধ থাকে না ঠিকই, কিন্তু চেয়ারম্যান না থাকায় সিদ্ধান্তমূলক কোনো কাজ হয় না। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছে।”

স্থানীয় জনগণ, ইউপি সদস্য ও সচেতন মহল দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, চেয়ারম্যানদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করা না গেলে, ইউনিয়ন পর্যায়ের জনসেবা সম্পূর্ণ ভেঙে পড়বে।

এ বিষয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, “টামটা উত্তর ও দক্ষিণ ইউপি চেয়ারম্যানদের পরিষদে অনুপস্থিতির বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তির টামটা উত্তর–দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যানদের অনুপস্থিতি: জনসেবা কার্যত থমকে গেছে

আপডেট : ১১:৫৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫