ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত আ’সা’মী আ’ট’ক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • 89

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তালিকাভুক্ত এক আসামীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। চলমান দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়।

যৌথ বাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ১৫ অক্টোবর বিকেল ২টা ২০ মিনিটে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি উপজেলার সুচিপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ওই এলাকার তালিকাভুক্ত আসামী মোঃ আবুল বাশার (৫০)-কে আটক করা হয়। আটককৃত আবুল বাশারের বিরুদ্ধে শাহরাস্তি থানায় নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অভিযানে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। অভিযান চলাকালে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের ভাষ্যমতে, আবুল বাশার দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

rk / saif

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত আ’সা’মী আ’ট’ক

আপডেট : ০৬:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫