ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে দোকান ভাড়া না পেয়ে ২ কর্মচারীকে ৩ ঘণ্টা তালাবদ্ধ করে রাখলেন মালিক

চাঁদপুরের হাজীগঞ্জে দোকান ভাড়া বকেয়া থাকায় দুই কর্মচারীকে তিন ঘণ্টা ধরে দোকানে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে দোকান মালিকের বিরুদ্ধে। পরে থানা পুলিশের হস্তক্ষেপে অবরুদ্ধ কর্মচারীদের উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পৌরসভার স্টেশন রোডে অবস্থিত ‘মজুমদার অ্যালুমিনিয়াম’ দোকানে। প্রতিষ্ঠানটি হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার অফিস সহকারী আলী আহমদের মালিকানাধীন দোকানঘরে দীর্ঘদিন ধরে ভাড়ায় পরিচালিত হয়ে আসছিল।

প্রতিষ্ঠানটির মালিক মিসবাহ উদ্দিন মজুমদার গত তিন বছর ধরে দোকানটি ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বিক্রি কমে যাওয়ায় দোকান ভাড়া বকেয়া পড়ে। দোকান মালিক আলী আহমদকে ভাড়া পরিশোধের জন্য ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) তারিখ ধার্য ছিল।

তবে নির্ধারিত সময়ের একদিন আগেই অর্থাৎ ১৫ অক্টোবর, দোকানে তালা লাগিয়ে দেন মালিক আলী আহমদ। এ সময় দোকানে অবস্থানরত দুই কর্মচারী ভিতরে আটকে পড়েন এবং প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকেন।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকের নির্দেশে এসআই আবু আহমদ উভয় পক্ষের বক্তব্য শুনে দোকান মালিককে তালা খুলে দেওয়ার পরামর্শ দেন। পরে তালা খুলে দুই কর্মচারীকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে দোকান মালিক আলী আহমদ সাংবাদিকদের বলেন,
“আমি বুঝতে পারিনি দোকানের ভাড়া দেওয়ার নির্ধারিত তারিখ এখনো বাকি আছে। আমি ভেবেছিলাম সময় পার হয়ে গেছে, তাই ভুল বুঝে তালা মেরে ফেলি। ইচ্ছাকৃত ছিল না।”

এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ না থাকায় আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। তবে পুলিশ উভয় পক্ষকে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর বিষয়ে সতর্ক করে দেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে দোকান ভাড়া না পেয়ে ২ কর্মচারীকে ৩ ঘণ্টা তালাবদ্ধ করে রাখলেন মালিক

আপডেট : ১০:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫