ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার সাহেব আলী র‍্যাব এর ‌অভিযানে আটক

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার সাহেব আলীকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-৯ এর যৌথ দল। তার বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানিয়েছেন, প্রশাসনের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একজন দুর্ধর্ষ। গোপন অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত ৫ অক্টোবর গাজীপুরের গাছা থানার চান্দুরা থেকে সাহেব আলীর স্ত্রী ও ছেলেসহ চার সহযোগীকে গ্রেফতার করে র‍্যাব-১১। তাদের কাছ থেকে খেলনা পিস্তল, শাবল, এনআইডি কার্ড ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকরা প্রত্যেকে সাহেব আলীর অপরাধ জগতের সক্রিয় সহযোগী। র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় তারা জড়িত।

গত ৩০ সেপ্টেম্বর রাতে ডাকাত সর্দার সাহেব আলীকে গ্রেফতার করতে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় সাদা পোশাকে অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি টিম। অভিযানে সাহেব আলীকে গ্রেফতারে অভিযান চালানোর সময় তার সহযোগীরা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। ওইদিন সন্ত্রাসীদের হামলায় র‍্যাব সদস্যসহ চারজন আহত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার সাহেব আলী র‍্যাব এর ‌অভিযানে আটক

আপডেট : ০৩:৪১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫