ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তি ও কচুয়ায় যৌথ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 72

চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর অভিযানে শাহরাস্তি ও কচুয়া উপজেলায় তিনজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর নেতৃত্বে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকালে পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

শাহরাস্তিতে দুইজন আটক

সকাল ১০টা ৪৫ মিনিটে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের একটি টিম শাহরাস্তি উপজেলার বলশিদ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ রুহুল আমিন (২২) ও মোঃ সোহাগ হোসেন (২৪) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃতদের শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

কচুয়ায় আরেকজন গ্রেফতার

এর আগে ভোর ৬টা ৪৫ মিনিটে পেরীগঞ্জ আর্মি ক্যাম্পের যৌথ বাহিনীর একটি টিম কচুয়া উপজেলার হরিখাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া (৩২) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত ব্যক্তিকে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান

যৌথ বাহিনী জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও অপরাধ দমন অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের এ ধারা চলমান থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তি ও কচুয়ায় যৌথ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৬:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫