ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাকসু নির্বাচনে তথ্য ও গবেষণা সম্পাদক পদে বিজয়ী হাজীগঞ্জের নাজমুছ সাকিব

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৮:১৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • 128

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের কৃতি সন্তান নাজমুছ সাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে তথ্য ও গবেষণা সম্পাদক পদে বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান আনুষ্ঠানিকভাবে রাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ছাত্রসমাজের আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়ে নাজমুছ সাকিব এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন। তাঁর এই বিজয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাজীগঞ্জ ও চাঁদপুরের শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

বিজয়ের প্রতিক্রিয়ায় নাজমুছ সাকিব বলেন— “এই বিজয় আমার নয়, এটি হাজীগঞ্জবাসীর ভালোবাসা ও আস্থার প্রতিফলন। আমি চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও তথ্যভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে, যাতে শিক্ষার্থীরা উপকৃত হয়।”

তাঁর এই সাফল্যের খবর পৌঁছালে হাজীগঞ্জের পশ্চিম বড়কুল ইউনিয়নে উৎসবের আমেজ দেখা যায়। স্থানীয় তরুণ সমাজ, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভাসিয়ে দেন নাজমুছ সাকিবকে।

চাঁদপুরের গর্ব এই তরুণের অর্জনে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আশাবাদ ব্যক্ত করেছেন— তাঁর নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রাকসু নির্বাচনে তথ্য ও গবেষণা সম্পাদক পদে বিজয়ী হাজীগঞ্জের নাজমুছ সাকিব

আপডেট : ০৮:১৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫