ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে কালচোঁতে ২৫০ শিক্ষার্থীর মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ২৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে কালচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মুন্সি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির (সাবেক) সদস্য সচিব আলহাজ্ব নজরুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্লাহ পাটোয়ারী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, কেন্দ্রীয় ছাত্রদলের (সাবেক) সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন রিপন, এবং উপজেলা বিএনপির (সাবেক) ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সুমন।

বক্তারা বলেন, “ছাত্রদল শুধু রাজনীতি নয়, সমাজ ও শিক্ষার উন্নয়নেও ভূমিকা রাখতে চায়। আমাদের লক্ষ্য শিক্ষিত, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলা।”

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৯নং ওয়ার্ড ছাত্রদলের (সাবেক) সভাপতি শেখ রহমত উল্লাহ ও মাজহারুল ইসলাম।

এ সময় হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের (সাবেক) আহ্বায়ক ফয়সাল হোসাইন, যুগ্ম সম্পাদক মোরশেদ আলম হীরা, ইউনিয়ন ছাত্রদলের (সাবেক) সভাপতি সোহেল তানভীর, সাধারণ সম্পাদক সালাউদ্দিন পাটোয়ারী সাকিব, ছাত্রনেতা রাজু, রিয়াদ মজুমদারসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর জন্য এ ধরনের সহযোগিতা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

সামাজিক দায়িত্ববোধ ও শিক্ষার প্রসারে ছাত্রদলের এই মানবিক কার্যক্রম এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে কালচোঁতে ২৫০ শিক্ষার্থীর মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট : ০৮:৫৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫