চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর পণ্ডিতবাড়ি মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “মোহাম্মদপুর মিনি ভার ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে “চল চল মাঠে চল, মাদক ছেড়ে খেলতে চল” — এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় তরুণদের অংশগ্রহণে মাঠে জমে ওঠে ক্রীড়ামুখর পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা শহীদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আলী আকবর শেখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “খেলার কথা শুনলে অনেক সময় মনে হয় মারামারি বা দ্বন্দ্ব হবে, কিন্তু এখানে এত সুন্দরভাবে, শৃঙ্খলাপূর্ণভাবে খেলা হচ্ছে দেখে আমি মুগ্ধ। আয়োজকদের ধন্যবাদ জানাই। আপনারা চাইলে আগামীতে এমন আরও আয়োজন করলে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিব উল্ল্যাহ মজুমদার,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রফেসর আ. কুদ্দুস,উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মোস্তফা কামাল (সুমন), ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসিন বেপারী, চাঁদপুর জজ কোর্টের এ.পি.পি মোজাহেদুল হক সাদ্দাম হোসেন, যুবদলের সাবেক সভাপতি মহিন উদ্দিন (মাইনু), ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নেছার আহমেদ চৌধুরী,ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল সদার, চাঁদপুর কোর্টের আইনজীবী সহকারী মো. জামাল হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল মোল্লা, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিনাজ ভুঁইয়া এবং হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহবায়ক কবির হোসেন রাজু ভুঁইয়া প্রমুখ।
ফাইনাল খেলায় তারালিয়া বয়েজ একাদশ টসের মাধ্যমে চ্যাম্পিয়ন হয় এবং রানার্সআপ হয় ভুঁইয়া একাদশ। বিজয়ী দলকে ৬,০০০ টাকা ও রানার্সআপ দলকে ৩,০০০ টাকা নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। পুরো খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন কুসুম মাস্টার রাসেল তানভীর। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতে এ ধরনের ইতিবাচক ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।




















