ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ নির্বাচনে প্রতিটি আসনে শীঘ্রই বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী ঘোষণা হবে: সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী

ইসলামের প্রকৃত আক্বীদা ও আহলে সুন্নাত ওয়াল জামা’আতের রাজনৈতিক দর্শনে বিশ্বাসী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান আলহাজ্ব আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী।

প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেন, “সুন্নী আক্বীদার তিন দলকে ঐক্যবদ্ধ করাই ছিলো আমার জন্য এক বিশাল চ্যালেঞ্জ। আলহামদুলিল্লাহ, আমি সেই চ্যালেঞ্জে সফল হয়েছি।”

তিনি আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচন যেদিনই হোক না কেন, আমরা রাজনৈতিক সুন্নী দলগুলোকে একত্র করেই এগিয়ে যাচ্ছি। সামনে আমাদের সুদিন আসছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিটি আসনে বৃহত্তর সুন্নী জোটের পক্ষ থেকে শীঘ্রই প্রার্থী ঘোষণা করা হবে।”

জেলা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আল্লাহর নির্দেশনা মোতাবেক হেকমতের সহিত দাওয়াতী কাজ করতে হবে। বাতিলরা যদি পারে, তাহলে আমরা কেন পারব না? প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে, এমনকি কেন্দ্রীয় কমিটি গঠনেরও প্রস্তুতি এখন জরুরি।”

জামায়াতকে ইসলামবিরোধী রাজনৈতিক দল আখ্যা দিয়ে তিনি বলেন, “ছাত্রলীগের ব্যানারে গুপ্ত রাজনীতি করে শিক্ষা খাতকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছিল শিবির। সেই অপতৎপরতা আজও অব্যাহত রয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি এডভোকেট মুহাম্মদ ইমদাদুল হক পাটওয়ারী।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নানুপুর দরবার শরীফের পীর শাহ্ আহম্মদ নানুপুরী, জেলা সহসভাপতি মুহাদ্দিস মাওলানা মোঃ মাসউদ হোসাইন চাঁদপুরী আল আবেদী, সাধারণ সম্পাদক মুফতী মাওলানা মোঃ আবুল হাশেম শাহ্ মিয়াজী আল আবেদী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়াজী ও মোঃ মনজুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক মাওলানা মোঃ ইউসুফ হাসান মাহমুদী এবং দপ্তর সম্পাদক মোঃ শেখ ফরিদ মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানের শেষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলার ৪৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিকে অভিষিক্ত করেন প্রধান অতিথি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ত্রয়োদশ নির্বাচনে প্রতিটি আসনে শীঘ্রই বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী ঘোষণা হবে: সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী

আপডেট : ০২:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫