ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের “মহুয়া” নাটক মঞ্চস্থ

Oplus_0

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে ১৪ দিন ব্যাপি মেইড ইন চাঁদপুর কালচারাল ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠানের ৩য় দিন শনিবার (১১ই অক্টোবর) চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের আয়োজনে নাটক “মহুয়া” মঞ্চায়ন করা হয়। এটি নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা এবং ২য় মঞ্চায়ন। দ্বিজ কানাই রচিত ‘মহুয়া’ পালাগান বাংলার লোকগীতি বা গীতিকার ইতিহাস অনেক প্রাচীন ও সমৃদ্ধ। কবি দ্বিজ কানাই প্রণীত “মহুয়া” পালাটি মধ্যযুগের বাংলা সাহিত্যের গীতিকা ধারায় একটি উল্লেখযোগ্য সম্পদ। দ্বিজ কানাই প্রায় ৩৭০ বছর পূর্বে এই পালাগানটি রচনা করেন, যা বর্তমানে ‘নদের চাঁদ ও মহুয়া’র পালা বা গাথা নামে পরিচিত।

এ নাটকের প্রেক্ষাপট হলো মধ্যযুগীয় বাংলার ধর্মীয় বিভাজন, শ্রেণিভেদ ও সামাজিক কুসংস্কারে গড়া এক গ্রামীণ সমাজ। যেখানে মানবিক প্রেম সেই সকল বাধার মুখে দাঁড়িয়ে এক চিরন্তন সংগ্রামের প্রতীক হয়ে ওঠে। চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের আয়োজনে এই মহুয়া নাটকটির নির্দেশনায় ছিলেন নাজমুল হোসেন বাপ্পি। নাট্যরূপে কাব্য কণিকা এবং প্রযোজনা অধিকর্তা  সিয়াম খান।

মহুয়া নাটকের মহুয়া চরিত্রে- আফসানা পাটোয়ারী, নদের চাঁদ চরিত্রে- স্বাধীন দত্ত, হুমরা চরিত্রে- সিয়াম খান, মাইনকা চরিত্রে- বিশ্বজিৎ দেবনাথ, পালঙ্কসই চরিত্রে- মরিয়ম মাহী, সাধু চরিত্রে- রাহুল মন্ডল, সন্ন্যাসী চরিত্রে- শিশির জামান বিন আনোয়ার, এবং সুজন চরিত্রে- পিপল দাস অভিনয় করেছেন। নাটকের উপস্থাপনায় ছিলেন সুমাইয়া সূচনা, রিয়া বিশ্বাস। এছাড়াও তীর্থ, আসিফ, মিতু, স্নিগ্ধা, রাইসা, নিপা সহ আরো অনেকেই বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। আবহ সঙ্গীতে ছিলেন- ঐশি, জয় দেবনাথ, সৌরভ দত্ত প্রমুখ।

এসময় সংগঠনের উপদেষ্টা, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক অঙ্গন এবং নাট্যামোদী দর্শক নাটকটি উপভোগ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের “মহুয়া” নাটক মঞ্চস্থ

আপডেট : ০২:১৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫