ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তের একটি পরীক্ষায় ধরা পড়বে ৫০ ধরনের ক্যা”ন্সা”র!

ক্যান্সার— যে শব্দটি শুনলেই ভয় আর অনিশ্চয়তায় কেঁপে ওঠে মন। কিন্তু আশার খবর হলো, বিজ্ঞানীরা এখন এমন এক রক্ত পরীক্ষার উদ্ভাবন করেছেন, যা এক ফোঁটা রক্ত বিশ্লেষণ করেই শনাক্ত করতে পারে ৫০টিরও বেশি ধরনের ক্যান্সার!

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আমেরিকায় প্রায় এক বছর ধরে চলা এই গবেষণায় দেখা গেছে, নতুন এ রক্ত পরীক্ষা ক্যান্সারের বহু ধরন নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— শনাক্ত হওয়া ক্যান্সারের অর্ধেকেরও বেশি ছিল প্রাথমিক পর্যায়ের, যখন চিকিৎসা সহজ এবং সেরে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি।

‘গ্যালেরি টেস্ট (Galleri Test)’ নামের এই পরীক্ষাটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্রেইল (Grail)। বর্তমানে এটি যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্য সংস্থা এনএইচএস (NHS) এর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে।

গবেষণায় যুক্তরাষ্ট্র ও কানাডার ২৫ হাজার প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের মধ্যে প্রায় ১ শতাংশের পরীক্ষার ফল পজিটিভ আসে, যার মধ্যে ৬২ শতাংশের ক্ষেত্রেই পরবর্তীতে ক্যান্সার শনাক্ত হয়।

গবেষণার প্রধান, যুক্তরাষ্ট্রের ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির বিকিরণ চিকিৎসা বিভাগের সহযোগী অধ্যাপক নিমা নবাভিজাদেহ বলেন,

এই রক্ত পরীক্ষা ক্যান্সার শনাক্তের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করতে পারে। আমরা ক্যান্সারকে অনেক আগেই ধরতে পারব— যখন রোগী বাঁচার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।”

গবেষণায় আরও দেখা গেছে, যাদের শরীরে ক্যান্সার ছিল না, তাদের মধ্যে ৯৯ শতাংশেরও বেশি ক্ষেত্রে পরীক্ষাটি সঠিকভাবে ‘নেগেটিভ’ ফলাফল দিয়েছে, যা পরীক্ষাটির নির্ভরযোগ্যতা প্রমাণ করে।

চিকিৎসাবিজ্ঞানীরা বলছেন, স্তন, অন্ত্র ও জরায়ুমুখের ক্যান্সারের প্রচলিত স্ক্রিনিংয়ের পাশাপাশি এই রক্ত পরীক্ষা চালু হলে শনাক্ত হওয়া ক্যান্সারের সংখ্যা সাতগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো— ডিম্বাশয়, লিভার, পাকস্থলী, মূত্রথলি ও অগ্ন্যাশয়ের মতো ক্যান্সার, যেগুলোর এখনো কোনো স্ক্রিনিং ব্যবস্থা নেই, সেগুলোও এই পরীক্ষায় সফলভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, পরীক্ষাটি প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রেই ক্যান্সার শরীরের কোন অঙ্গ থেকে উৎপত্তি হয়েছে তা নির্ভুলভাবে চিহ্নিত করতে পেরেছে।

বিশেষজ্ঞদের মতে, যদি এই রক্ত পরীক্ষা বাণিজ্যিকভাবে চালু করা যায়, তাহলে ক্যান্সার শনাক্তের ইতিহাসে এটি হবে এক ‘নীরব বিপ্লব’।

rk / saif

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রক্তের একটি পরীক্ষায় ধরা পড়বে ৫০ ধরনের ক্যা”ন্সা”র!

আপডেট : ০২:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫