ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে GPA-5 এ সেরা মডেল সরকারি কলেজ ও দ্বিতীয় ডিগ্রি কলেজ

হাজীগঞ্জ উপজেলায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মোট ২,৯০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১,৬৬৪ জন। গড় পাশের হার দাঁড়িয়েছে ৫৭.৩০ শতাংশ। উপজেলায় সর্বমোট ৪৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

উপজেলার ৯টি কলেজের মধ্যে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ ফলাফলের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে অংশ নেয় ১,৩৮৬ জন শিক্ষার্থী, যার মধ্যে পাশ করেছে ৯৬৪ জন। পাশের হার প্রায় ৭০ শতাংশ। এখানকার ৩১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা উপজেলায় সর্বোচ্চ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। এ প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে ৭৫৪ জন শিক্ষার্থী, উত্তীর্ণ হয় ৩৭৭ জন। পাশের হার ৫০ শতাংশের কিছু বেশি। জিপিএ-৫ পেয়েছে ১১ জন শিক্ষার্থী।

তৃতীয় অবস্থানে রয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল ১২৯ জন, পাশ করেছে ৫০ জন। পাশের হার প্রায় ৩৯ শতাংশ।

অন্যান্য কলেজগুলোর মধ্যে হাজীগঞ্জ মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ থেকে ৮৮ জন অংশগ্রহণ করে পাশ করে মাত্র ১৯ জন। পাশের হার প্রায় ২২ শতাংশ এবং কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।

নাসিরকোর্ট শহীদ স্মৃতি কলেজ থেকে পরীক্ষার্থী ছিল ১৩৫ জন, পাশ করেছে ৬২ জন। পাশের হার ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন।

দেশগাঁও ডিগ্রি কলেজে ১১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন পাশ করেছে। পাশের হার ৪০ শতাংশ।

ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজে ১২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, পাশ করেছে ৪৪ জন। পাশের হার ৩৫ শতাংশ।

কাকুরতলা জনতা কলেজ থেকে অংশ নেয় ১১৫ জন, পাশ করেছে ৭৬ জন। পাশের হার ৬৬ শতাংশ, যা উপজেলার গড় পাশের হারের চেয়ে বেশি।

হাজীগঞ্জ আইডিয়াল কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৫২ জন, পাশ করে ২৬ জন। পাশের হার ৫০ শতাংশ।

সারা উপজেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন শিক্ষার্থী। গ্রেড অনুযায়ী ৩৩৯ জন পেয়েছে A, ৫০২ জন A-, ৫১৭ জন B, ২৬১ জন C এবং মাত্র ১ জন D গ্রেড পেয়েছে।

উপজেলার সার্বিক ফলাফলে দেখা যাচ্ছে, কিছু প্রতিষ্ঠান ভালো ফলাফল করলেও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পাশের হার আশঙ্কাজনকভাবে কম, যা শিক্ষার মান উন্নয়নে মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরছে।

rk / saif

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে GPA-5 এ সেরা মডেল সরকারি কলেজ ও দ্বিতীয় ডিগ্রি কলেজ

আপডেট : ০৫:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫