ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যোগ্য ব্যক্তির হাতেই ধানের শীষ তুলে দেওয়া হবে : মুহম্মদ আজহারুল হক মুকুল

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৬:৫৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 73

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুহম্মদ আজহারুল হক মুকুল বলেছেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল। অনেক আগে থেকেই আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। যোগ্য ব্যক্তির হাতেই ধানের শীষ তুলে দেওয়া হবে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের ৯৭নং ফরাজিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাষ্ট্রের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবকিছু ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের জন্যই তারেক রহমান ৩১ দফা সংস্কারমূলক কর্মসূচি প্রণয়ন করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের সেবার রাজনীতি শুরু করেছিলেন তারেক রহমান সেই রাজনীতিই ধরে রেখেছেন।

আজহারুল হক মুকুল বলেন, অনেকে নির্বাচনের সময় জনগণের কাছে যান, কিন্তু আমি সব সময় মতলববাসীর পাশে আছি। আমার বাবা  মোহাম্মদ জহিরুল হক এঁর স্মরণে লুধুয়া গ্রামে আমার নিজ বাসভবনের কমিউনিটি ক্লিনিক চালু করেছি। সেখানে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন, ডায়াগনস্টিক সেবা ও রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল এহসান ফেরদৌস, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসীমউদ্দিন প্রমুখ।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তফাদারের সঞ্চালনায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

যোগ্য ব্যক্তির হাতেই ধানের শীষ তুলে দেওয়া হবে : মুহম্মদ আজহারুল হক মুকুল

আপডেট : ০৬:৫৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫