ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে কাফালা ব্যবস্থার অবসান : নিজের সিদ্ধান্তেই কাজ বদলাতে পারবেন প্রবাসীরা

অবশেষে ইতিহাস বদলে দিল সৌদি আরব। ৫০ বছরের পুরোনো কাফালা বা পৃষ্ঠপোষকতা ব্যবস্থা বাতিল করে বিদেশি শ্রমিকদের জন্য নতুন যুগের সূচনা করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। দীর্ঘদিন ধরে আলোচিত এই সংস্কার কার্যকর হলে শ্রমজীবী প্রবাসীদের জীবনযাত্রায় আসবে বড় পরিবর্তন।

২০২৫ সালের জুনে ঘোষিত সৌদি সরকারের এই পদক্ষেপে প্রায় এক কোটি ৩০ লাখ বিদেশি শ্রমিক সরাসরি উপকৃত হবেন। যাদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থেকে সৌদিতে গেছেন।

নতুন ব্যবস্থায় বিদেশি শ্রমিকরা এখন থেকে নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন। দেশ ত্যাগের সময় আর এক্সিট ভিসার ঝামেলায় পড়তে হবে না। ভিসা নবায়ন ও দেশে আসা-যাওয়ার বিষয়েও থাকবে পূর্ণ স্বাধীনতা।

দীর্ঘদিন কাফালা কাঠামোর কারণে শ্রমিকদের চাকরি, বসবাস ও আইনি সুরক্ষা নির্ভর করত নিয়োগকর্তা বা কফিলের ওপর। নতুন ব্যবস্থায় সেই নির্ভরতার অবসান ঘটল।

এই সংস্কার সৌদি আরবের ভিশন ২০৩০ উদ্যোগের একটি বড় অংশ। অর্থনীতিকে আধুনিক ও বহুমুখী করা, কর্মসংস্থানে স্বচ্ছতা আনা এবং প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিত করা— এই তিন লক্ষ্যকে সামনে রেখে দেশটি নতুন চুক্তিভিত্তিক কর্মসংস্থান মডেল চালু করেছে।

সরকার মনে করছে, এই পদক্ষেপ শ্রমবাজারে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সৌদি অর্থনীতিকে আরও গতিশীল করবে।

কাফালা ব্যবস্থা বাতিল হওয়ায় বিদেশি শ্রমিকদের আইনি মর্যাদা এখন আরও নিরাপদ। আগে যেভাবে নিয়োগকর্তার অনুমতি ছাড়া কেউ চাকরি পরিবর্তন করতে পারতেন না, এখন তা সম্ভব হবে সহজেই। এই পরিবর্তন শ্রমিক অধিকার ও মানবিক মর্যাদার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

১৯৫০-এর দশকে উপসাগরীয় অঞ্চলে গড়ে ওঠা কাফালা ব্যবস্থা দীর্ঘদিন ধরে বিদেশি শ্রমিকদের স্বাধীনতা সীমিত করে রেখেছিল। সেই কাঠামো ভেঙে এখন সৌদি আরব প্রবেশ করেছে নতুন কর্মপরিবেশে, যেখানে শ্রমিকরা পাবে মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা।

বিশ্বের বৃহত্তম শ্রমবাজারগুলোর একটি সৌদি আরবের এই পদক্ষেপ এখন অন্য উপসাগরীয় দেশগুলোর জন্যও দৃষ্টান্ত হতে পারে। অর্ধশতাব্দীর পুরোনো কাঠামো ভেঙে দেশটি যেমন আধুনিকতার পথে এগোচ্ছে, তেমনি লক্ষ লক্ষ প্রবাসীর জীবনে আনছে মুক্তির আনন্দ।

rk / saif

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সৌদি আরবে কাফালা ব্যবস্থার অবসান : নিজের সিদ্ধান্তেই কাজ বদলাতে পারবেন প্রবাসীরা

আপডেট : ০২:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫