চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এন্নাতলি পোদ্দার বাড়িতে দীর্ঘদিন ধরে চলমান সম্পত্তিগত বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। এই বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্থানীয় বাসিন্দা হাশেম পোদ্দার ও নাজিম পোদ্দার পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর (সোমবার) দুপুরে হাশেম পোদ্দারের ছেলে রিয়াদ তাদের বাড়ির বিল্ডিংয়ের ছাদে জমে থাকা পানি ও শ্যাওলা পরিষ্কার করছিলেন। পরিষ্কার করার সময় ছাদের পানি ও শ্যাওলার কিছু অংশ হাশেম পোদ্দারের জায়গা থেকে নাজিম পোদ্দারের ঘরের পাশে গিয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ভুক্তভোগী হাশেম পোদ্দারের পরিবারের দাবি, এই সামান্য বিষয়টিকে কেন্দ্র করে নাজিম পোদ্দারের ছেলে কামরুল, জাকির ও স্বপন, এবং মানিক পোদ্দারের স্ত্রীরা মিলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ভয়ভীতি দেখায়। তাদের অভিযোগ, বিষয়টিকে বিকৃত করে স্থানীয় এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের চেষ্টা চলছে।
রিয়াদ পোদ্দার বলেন, আমরা কেউ বাড়িতে ছিলাম না । তারা সন্ত্রাস ভাড়া করে জোর করে আমাদের জায়গা দখল করেছে। এক রাতারাতি তারা ঘর তৈরি করে ফেলেছে
অন্যদিকে, নাজিম পোদ্দারের স্ত্রী বলেন, “আমাদের ঘরের পাশে ময়লা ফেলা হয়েছে, তাই আমরা থানায় অভিযোগ দিয়েছি।”
ভুক্তভোগী হাশেম পোদ্দারের পরিবার জানিয়েছে, তারা ঘটনাটি নিয়ে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে চলমান এই সম্পত্তি বিরোধের ন্যায্য ও নিরপেক্ষ সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন,
“ অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
rk / saif




















