ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৫৪ বছরে উন্নয়ন হয়নি, ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে বদলে যাবে দেশ: ফয়জুল করীম

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • 106

ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য কেবল ক্ষমতা অর্জন নয়, বরং ন্যায় ও নিরাপত্তাভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা,” — এমন মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কেউ কারও শত্রু হবে না। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দেশে কোনো মারামারি, হানাহানি বা ভীতি থাকবে না। সাধারণ মানুষ যেমন, তেমনি হিন্দু নাগরিকরাও যেখানে নিরাপত্তা পাবে, সেখানেই ভোট দেবে। ইসলামী আন্দোলনের সরকার হলে রাষ্ট্রের দায়িত্ব হবে প্রত্যেক নাগরিকের জানমালের সুরক্ষা নিশ্চিত করা।”

মুফতি ফয়জুল করীম আরও বলেন, “৫৪ বছরে বাংলাদেশে প্রকৃত উন্নয়ন হয়নি। আমরা যদি সুযোগ পাই, তবে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যেই ন্যায়, উন্নয়ন ও কল্যাণের রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। আমাদের উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট নয়, বরং মানুষের জীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা।”

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. মুহাম্মদ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন মাহমুদুল হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন ও রামগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী জাকির হোসাইন পাটোয়ারী প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

৫৪ বছরে উন্নয়ন হয়নি, ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে বদলে যাবে দেশ: ফয়জুল করীম

আপডেট : ০৮:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫