ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • 731

চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তিন সদস্যের কিশোর গ্যাংকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (২০ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সদর উপজেলার শোলাঘর ওয়াটার পাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের সদস্যরা সোমবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের তিন সদস্য— জিদান (১৬), কাইয়ুম মৃধা মিরাজ (১৭) এবং ফারদিন (১৭)— কে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাংয়ের নামে নানা অপকর্মে জড়িত ছিল বলে জানা গেছে।

যৌথ বাহিনীর সদস্যরা জানান, আটক কিশোররা এলাকায় ত্রাস সৃষ্টি, চাঁদাবাজি, মাদক সেবন ও দলবদ্ধভাবে সংঘর্ষের মতো কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ পাওয়া গেছে।

অভিযান শেষে আটক তিন কিশোরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, প্রশাসনের এমন অভিযান নিয়মিতভাবে চালিয়ে গেলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং কিশোর গ্যাং সংস্কৃতি বন্ধ হবে।

rk / saif

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

আপডেট : ১১:৫৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫