ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যা’ন্সা’র আক্রান্ত শরিফার পাশে সোনাতলা প্রেস ক্লাব : বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন

বগুড়ার সোনাতলা প্রেস ক্লাবের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত শরিফা আক্তার সুমি-কে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তিনি উপজেলার কাবিলপুর গ্রামের আশরাফুল সরকারের স্ত্রী।

দীর্ঘদিন ধরে শরিফা আক্তার সুমি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার চিকিৎসা চালিয়ে যেতে বিপুল অর্থের প্রয়োজন। ইতোমধ্যে চিকিৎসার খরচ জোগাতে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে তার বাড়িতে যেয়ে তাকে সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, সাংবাদিক শামীম হোসেন সুজন, আমিরুল ইসলাম, ফয়সাল আহম্মেদ এবং তৌহিদ হোসেন।

প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন বলেন, মানবিকতার দৃষ্টিকোণ থেকে অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সোনাতলা প্রেস ক্লাব সমাজের কল্যাণে সর্বদা কাজ করে যাবে।

সহায়তা গ্রহণের পর শরিফা আক্তার সুমি ও তার পরিবার প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া কামনা করেন।

এদিকে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের প্রতি শরিফা আক্তার সুমি চিকিৎসা সহায়তার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানিয়েছেন।

সাহায্য পাঠানো যাবে বিকাশ ও নগদ  নাম্বারঃ  ০১৭৮৪-৩৮৭৪৫৬ (শরিফা আক্তার সুমি)

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ক্যা’ন্সা’র আক্রান্ত শরিফার পাশে সোনাতলা প্রেস ক্লাব : বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন

আপডেট : ০৪:৫৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫