ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের রামচন্দ্রপুর এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে মা”দক ব্যবসায়ী গ্রে”ফ”তা”র

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 391

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিকেল ২টার দিকে রামচন্দ্রপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনীর সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে যৌথ বাহিনী। অভিযানের লক্ষ্য—জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ডের শেকড় উপড়ে ফেলা।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযানের এক পর্যায়ে হাজীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জাকির হোসেন (৩৫)-কে আটক করা হয়। আটক জাকির হোসেনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জাকির ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং সে মাদক চক্রের সক্রিয় সদস্য হিসেবে তালিকাভুক্ত ছিল।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদক ও আটককৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থার জন্য হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল জানায়, যৌথ বাহিনীর এমন অভিযান এলাকায় নিরাপত্তা ও জনআস্থার পরিবেশ পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে মাদক ও অপরাধমুক্ত একটি সমাজ গড়ে তোলা সম্ভব হয়।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের রামচন্দ্রপুর এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে মা”দক ব্যবসায়ী গ্রে”ফ”তা”র

আপডেট : ০৫:৪৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫