চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের ওই প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি অভিযানে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানার আদেশ দেন।
ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার মাধ্যমে ভোক্তাদের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছিল। এজন্য প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জরিমানা আরোপ করা হয়।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ভোক্তা অধিকারের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং কোনো অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।




















