ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে সংবাদ প্রকাশের পর ঠিকাদারের হুশ : সড়কে ইট বদলের কাজ চলছে

  • জসিম উদ্দিন
  • আপডেট : ০৮:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • 151

চাঁদপুরের ফরিদগঞ্জে সেকদি–চান্দ্রা সড়কের নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে এলাকাজুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সড়কটি নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। তবে সংবাদ প্রকাশের পরপরই ঠিকাদারি প্রতিষ্ঠানের তৎপরতা চোখে পড়ে। শুরু হয় নিম্নমানের ইট সরিয়ে ভালো ইট বসানোর হিড়িক।

সরেজমিনে দেখা যায়, সড়কের নিচের স্তরে খারাপ ইট ব্যবহার করে ওপরের অংশে ভালো ইট বসানো হচ্ছিল। এমনকি অনিয়ম আড়াল করতে বালির স্তর দিয়ে ঢেকে দেওয়ারও চেষ্টা করা হয়। কিন্তু স্থানীয়দের অভিযোগ ও গণমাধ্যমে খবর প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সক্রিয় হয়।

ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি স্বীকার করেন এবং সঙ্গে সঙ্গে তা অপসারণের নির্দেশ দেন। এ সময় দেখা যায়, শ্রমিকরা পুরনো ইট তুলে ভালো মানের ইট বসানোর কাজ করছেন।

তদারকি কর্মকর্তা হাবিবুর রহমান ভুট্টো জানান, ভুলবশত কিছু নিম্নমানের ইট কাজে চলে এসেছিল, সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে। ভবিষ্যতে কাজের মান বজায় রেখে সড়ক নির্মাণ সম্পন্ন করা হবে।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহাম্মদ জানান, অনিয়মের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে নিম্নমানের ইট অপসারণ করে মানসম্মত ইট ব্যবহারের জন্য। তিনি বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সড়ক নির্মাণের মান নিশ্চিতে নিয়মিত তদারকি চলছে।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রকল্পের মান রক্ষা হবে। তারা গণমাধ্যম ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে সংশ্লিষ্ট এলাকাবাসী জানিয়েছেন, যদি এভাবে নিয়মিত নজরদারি বজায় থাকে, তবে ফরিদগঞ্জের উন্নয়ন প্রকল্পগুলোতে ভবিষ্যতে এমন অনিয়ম আর ঘটবে না বলে আশা করা যায়।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে সংবাদ প্রকাশের পর ঠিকাদারের হুশ : সড়কে ইট বদলের কাজ চলছে

আপডেট : ০৮:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫