বগুড়ার সোনাতলায় আগস্ট ২০২৪ সালে সংঘটিত ভোজনশালা ভাংচুর, লুটপাট, ও অগ্নিসংযোগ মামলার এজাহারনামীয় আসামি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন মন্ডল (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে সোনাতলা থানার এসআই শামীমের নেতৃত্বে একটি আভিযানিক টিম উপজেলার সুজাইতপুর রেলগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ সুমন মন্ডল সুজাইতপুর গ্রামের মোঃ সাবু মন্ডলের পুত্র।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
RK / SAIF




















