ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিতকরণে বড়কুল পশ্চিম ইউনিয়নে ইঞ্জি. মমিনুল হকের গণসংযোগ

‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ এই শ্লোগানে হাজীগঞ্জে বড়কুল পশ্চিম ইউনিয়নে বিএনপির গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী ইউনিয়নের দেবীপুর চেয়ারম্যান মার্কেট, জাকনি, রামচন্দ্রপুর বাজার, শসেমপুর, সাদ্রা চৌরাস্তা, প্রতাপপুর, একতা বাজার, নাটেহরা এলাকায় এ পথসভা করেন।

এছাড়াও এদিন রাতে পৌর এলাকার ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও জিয়ানগর এলাকায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, ইঞ্জি. মমিনুল হক। পথসভাগুলোতে তিনি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সম্মতি চাইলে উপস্থিত লোকজন একযোগে হাত উঁচিয়ে সম্মতি প্রকাশ এবং ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার পতনের ১৪ মাস পার হয়েছে। এই সময়ে অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মী মামলা-হামলা ও হয়রানির শিকার হয়নি। আগামি দিনেও কারো সাথে প্রতিহিংসামূলক আচরন ও আইন নিজের হাতে তুলে নেওয়া যাবেনা। যারা অপরাধমূলক কার্যক্রম করেছে, রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার হবে।

তিনি বলেন, দেশের মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য অপেক্ষমান রয়েছে। তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করে তারেক রহমানকে আগামির প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। নতুন বাংলাদেশে আমাদের নেতার ৩১ দফা বাস্তবায়ন হলে, কোন ধরণের বৈষম্য থাকবে না। দেশের সমৃদ্ধির পাশাপাশি সবাই সুখে-শান্তিতে বসবাস করবে।

ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফ উল্যাহ্ সাইফুল মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইন উপস্থিত ছিলেন।

ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি নেতা আজাদ মজুমদার, ফজলুর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, যুবদল নেতা কাইয়ুম পাটওয়ারী, কাউছার মোল্লা, কৃষক দলের সভাপতি হাছান ভুইয়া, ছাত্রনেতা ইব্রাহিম পাটওয়ারী, আব্দুল হাদীসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RK / SAIF
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে মরহুম আওলাদ হোসেন নবীর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন

ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিতকরণে বড়কুল পশ্চিম ইউনিয়নে ইঞ্জি. মমিনুল হকের গণসংযোগ

আপডেট : ০৮:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫