চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১২ নং দ্বাদশ গ্রাম ইউনিয়নে অবস্থিত নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের প্রধান সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। শিক্ষার্থী ও স্থানীয়দের দুর্ভোগ লাঘবে অবশেষে উদ্যোগ নেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সফল ছাত্রনেতা হাবিব বিন ফারুক।
তার ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়। এর ফলে কলেজে যাতায়াত করা শত শত শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
সংস্কার কাজের তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন ছাত্রদলের নেতা মোতাহের হোসেন শিবলু।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী ও নেতৃবৃন্দ— মো. জিহাদুল ইসলাম, মো. রুবেল হোসেন, মো. আজিজ, রবিউল হাসান সাইমন, মো. নাইম, মো. রাহাদ, মো. ফয়সাল, আব্দুর রহমান, মো. জাহিদ ও মো. ইব্রাহিম প্রমুখ।
স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ছাত্রদলের তরুণ নেতারা শুধু রাজনীতি নয়, সমাজের কল্যাণেও কাজ করছেন— যা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার।
ছাত্রনেতারা বলেন, “তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে আমরা মানুষের পাশে আছি। আমাদের এই জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।”
তারা আরও বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক— এই প্রত্যয়ে আমরা ঐক্যবদ্ধ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
RK / SAIF



















