চাঁদপুরের হাইমচর উপজেলায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। সোমবার ২৭ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে হাইমচর উপজেলার বাংলাবাজার রোড এলাকায় পুলিশের সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট ৯০টি যানবাহন তল্লাশি করা হয়।
অভিযানে ৬টি মামলায় মোট ৩৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং বৈধ লাইসেন্স না থাকায় ৩টি যানবাহন জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী কার্যক্রম দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
RK / SAIF




















