ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কলেজের কোর্স সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • 138

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি।

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকালে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডি কোর্স)-২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-২০২৫ এর সিনিয়র ডিরেক্টরিং স্টাফ, কোর্স সদস্য, অনুষদ ও স্টাফ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে কোর্সের অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতির সঙ্গে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা শিক্ষা, উন্নয়ন ও কৌশলগত বিষয়ে মতবিনিময় করেন। মাননীয় রাষ্ট্রপতি কোর্স সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজ দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নেতৃত্বগুণ, কৌশলগত চিন্তাশক্তি ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং কোর্সের সফলতা কামনা করেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির সঙ্গে অংশগ্রহণকারীরা স্মারকচিত্র তোলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কলেজের কোর্স সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ১০:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫